সর্বশেষ

Wednesday, May 15, 2024

Honor Pad X8 Lite: বড় ডিসপ্লে ও 5100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নয়া ট্যাবলেট-1

Honor Pad X8 Lite: বড় ডিসপ্লে ও 5100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নয়া ট্যাবলেট-1

Honor Pad X8 Lite: বড় ডিসপ্লে ও 5100mAh ব্যাটারি সহ লঞ্চ হল নয়া ট্যাবলেট

You have to wait 10 seconds.

Download Timer

জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২২ (IFA 2022) ইভেন্টের মঞ্চে আজ (২ সেপ্টেম্বর) ইলেকট্রনিক্স ব্র্যান্ড অনর (Honor) বেশ কিছু নতুন ডিভাইস লঞ্চ করেছে, যেমন Honor 70 5G, Honor X8 5G, Honor Choice Earbuds X এবং Honor Pad 8 ট্যাবলেট। এগুলির পাশাপাশি সংস্থা Honor Pad X8 Lite নামে আরেকটি ট্যাবলেটও উন্মোচন করেছে।

এই ট্যাবলেটটি এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G80 প্রসেসরের সাথে এসেছে। এছাড়াও, এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারি। চলুন Honor Pad X8 Lite-এর দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

অনর প্যাড এক্স৮ লাইট-এর দাম এবং লভ্যতা (Honor Pad X8 Lite Price and Availability)

অনর প্যাড এক্স৮ লাইট খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে ৩ জিবি / ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ কেনার জন্য উপলব্ধ হবে বলে জানা গেছে। তবে ট্যাবলেটটির দাম এখনও নিশ্চিত করেনি সংস্থা।

অনর প্যাড এক্স৮ লাইট-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Honor Pad X8 Lite Specifications and Features)

অনর প্যাড এক্স৮ লাইট-এ ৯.৭ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,২৮০ x ৮০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ট্যাবলেটটি মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। তবে, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ট্যাবের স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব।

অনর প্যাড এক্স৮ লাইট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ (Magic UI 6.1) কাস্টম স্কিনে রান করে, যা ব্যবহারকারীদের মাল্টি-উইন্ডো স্পিকারের মাধ্যমে একটি স্ক্রিনে চারটি উইন্ডো পর্যন্ত চালানোর অনুমতি দেয়।

ফটোগ্রাফির জন্য Honor Pad X8 Lite-এর রিয়ার প্যানেলে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। আর, সেলফি এবং ভিডিও কলের জন্য ট্যাবের সামনে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত রয়েছে। অডিওর ক্ষেত্রে, ডিভাইসটি ডুয়েল স্পিকার এবং হিস্টেন অডিও সাপোর্টের সাথে এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Pad X8 Lite-এ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, কানেক্টিভিটির জন্য, এই নয়া অনর ট্যাবটি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১ এবং একটি ইউএসবি-সি পোর্ট অফার করে। তবে, এটিতে সিম কার্ড স্লট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত নেই৷ সবশেষে, ট্যাবলেটটির পুরুত্ব ৭.৫৫ মিলিমিটার এবং ওজন ৪৬০ গ্রাম।

Monday, May 13, 2024

Saturday, May 11, 2024

সিলেটে বর্তমান ও সাবেক মেয়রের ‘গোপন বৈঠক’ ঘিরে কৌতূহল

সিলেটে বর্তমান ও সাবেক মেয়রের ‘গোপন বৈঠক’ ঘিরে কৌতূহল

সিলেটে বর্তমান ও সাবেক মেয়রের ‘গোপন বৈঠক’ ঘিরে কৌতূহল

সিলেট নগরে নির্ধারিত নতুন গৃহকর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ বলছেন, বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব হস্তান্তরের আগে গৃহকর নির্ধারণ করেছেন। কেউ কেউ বলছেন, বিদায়ী মেয়রের স্থগিত রাখা গৃহকরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে সমালোচনার মুখে পড়েছেন নতুন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
নতুন ও সাবেক মেয়রের পক্ষে-বিপক্ষে আলোচনা যখন তুঙ্গে, তখনই তাঁরা দুজন ‘গোপন বৈঠক’ করে নতুনভাবে আলোচনায় এলেন। তাঁদের বৈঠকের খবরটি আজ শনিবার জানাজানি হয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটের একটি আঞ্চলিক সংবাদপত্রের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে এ বৈঠক হয়। বর্তমান ও সাবেক মেয়র গৃহকর নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেই এ বৈঠকে বসেছিলেন।

এর আগে পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নের পর গত ৩০ এপ্রিল থেকে সিটি করপোরেশন নতুন নির্ধারিত বার্ষিক গৃহকর (হোল্ডিং ট্যাক্স) অনুযায়ী ভবনমালিকদের গৃহকর পরিশোধের নোটিশ দেওয়া শুরু করে। এরপর নগরের প্রায় পৌনে এক লাখ ভবনমালিকের গৃহকর ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাসিন্দারা। এ নিয়ে নগরজুড়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর পর থেকে প্রতিদিন নগরের বিভিন্ন সংগঠন গৃহকর বাতিলের দাবিতে নিয়মিত আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করে।
সিটি করপোরেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, ২০১৯-২০ সালে মাঠপর্যায়ে অনুসন্ধান শেষে হোল্ডিং সংখ্যা পুনর্নির্ধারিত হয়। এতে পুরোনো ২৭টি ওয়ার্ডে হোল্ডিং নির্ধারিত হয় ৭৫ হাজার ৪৩০টি। এসবের গৃহকর আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৪০০ টাকা। নতুন গৃহকর ধার্যের সময় ধরা হয় ২০২১-২২ সাল। সেই করারোপের তালিকাই ৩০ এপ্রিল প্রকাশ করা হয়েছে। তবে নতুনভাবে যুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডের হোল্ডিং এ তালিকায় আসেনি। নতুন গৃহকর নিয়ে আপত্তি থাকলে ১৪ মে পর্যন্ত ভুক্তভোগী বাসিন্দারা আপত্তি জানাতে পারবেন। পরে রিভিউ বোর্ডে শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

করপোরেশনের একটি সূত্রের দাবি, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন বিগত পরিষদের গৃহকরবিষয়ক সিদ্ধান্তের বাস্তবায়নই বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন পরিষদ করছে। যদিও আরিফুল হক গত বৃহস্পতিবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁর পরিষদ পুনর্মূল্যায়ন করেছিল ঠিকই, তবে নগরবাসীর আপত্তির কারণে নতুন গৃহকর স্থগিত করেছিল।
নতুন গৃহকর প্রকাশের পরপরই প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন সংগঠন সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ অবস্থায় বর্তমান ও সাবেক মেয়রের বৈঠকের বিষয়টি জানাজানি হয়। বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বর্তমান ও সাবেক মেয়র বৈঠকে বসেন। এ সময় তাঁরা গৃহকর নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় একান্তে কথা বলেন।

বৈঠকের বিষয়ে জানতে যোগাযোগ করলে বর্তমান মেয়র ও সাবেক মেয়র উভয়েই বৈঠকটিকে সৌজন্য সাক্ষাৎ বলে মন্তব্য করেছেন। তাঁরা জানান, এটা কোনো গোপন বৈঠক ছিল না। তবে সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্য বিষয়ের পাশাপাশি নতুন গৃহকর নিয়ে আলোচনা হয়েছে।
আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিগত পরিষদ অ্যাসেসম্যান্ট করেছিলাম। কিন্তু সে অ্যাসেসমেন্টে যে পরিমাণ গৃহকর দেওয়ার বিষয়টি এসেছে, সেটা অসহনীয় বলে নাগরিকেরা মতামত দিয়েছিলেন। সে কারণেই ওই গৃহকর স্থগিত করেছিলাম। এখন সেটাই বাস্তবায়িত হওয়ার পর নতুন করে নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ অবস্থায় বর্তমান মেয়রকে পরামর্শ দিয়েছি, নতুন গৃহকর স্থগিত করে নাগরিকদের সঙ্গে আলাপ করে যৌক্তিকভাবে গৃহকর নির্ধারণ করা হোক। মেয়র বিষয়টি আন্তরিকভাবে নিয়েছেন এবং নগরবাসীর মতামতের পরিপ্রেক্ষিতেই নতুন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।’

যোগাযোগ করলে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সৌজন্য সাক্ষাতে সাবেক মেয়র কিছু পরামর্শ দিয়েছেন। যেহেতু আমি নির্বাচিত জনপ্রতিনিধি, তাই নাগরিকদের বিরুদ্ধে যাবে, এমন কোনো সিদ্ধান্ত অবশ্যই নেব না। আগামীকাল রোববার আমাদের পরিষদের সভা আছে, সেখানে নতুন গৃহকর নিয়ে আলোচনা হবে। নাগরিক থেকে শুরু করে সুশীল সমাজসহ সবার সঙ্গে আলোচনা করেই গৃহকর পুনরায় নির্ধারণ করা হবে। অবশ্যই গৃহকর সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।’

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশীদের কর্মসূচি থেকে আটক ১৫, আলটিমেটাম

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশীদের কর্মসূচি থেকে আটক ১৫, আলটিমেটাম

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশীদের কর্মসূচি থেকে আটক ১৫, আলটিমেটাম

মিছিল নিয়ে গণভবনের উদ্দেশে যাওয়ার পথে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত একদল ব্যক্তি। বেলা তিনটার দিকে এ কর্মসূচি থেকে ১৫ জনকে শাহবাগ থানা-পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের ছেড়ে দিতে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন আন্দোলনকারীরা।

চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা। ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশী সমন্বয় পরিষদ’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি ডাকা হয়েছিল।

রাজু ভাস্কর্যে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সমাবেশ শেষে বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশ তাঁদের ব্যাপক মারধর ও লাঠিপেটা করে এবং তাঁদের ১৫ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর ৩৫-প্রত্যাশীরা আবার রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সন্ধ্যায় সেখানে সংবাদ সম্মেলন করে ১৫ শিক্ষার্থীকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের পক্ষ থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক নেতা শরিফুল হাসান বলেন, ‘আমরা রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিলাম। এর মধ্যে আমাদের আটক শিক্ষার্থীদের ছেড়ে দিতে হবে। প্রধানমন্ত্রীকে গণভবন থেকে আমাদের দাবি পূরণের বিষয়টি সুরাহা করতে হবে।’

পরে শরিফুল হাসান প্রথম আলোকে বলেন, ‘রাত ১০টার মধ্যে আটক আন্দোলনকারীদের ছেড়ে দেওয়া না হলে সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ রাত পৌনে আটটায় এই প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) আরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীরা কয়েকটি স্থানে সড়ক আটকিয়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন দেন। তাঁদের সরে যেতে বললেও সরে না যাওয়ায় বাধ্য হয়ে ১৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত

গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত

গাজায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত

গাজায় বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও এক জন। তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে গাজা সিটির জেইতুন এলাকায় এই ঘটনা ঘটে। টাইমস অব ইসরাইল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, জেইতুনের একটি সরু গলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই চার সেনা নিহত হন। নিহত সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুড়ঙ্গ ও অস্ত্র পাওয়ার দাবি করেছিল ইসরাইল।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির জেইতুনে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরাইলি সেনারা। এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবিও করে তারা। তবে যখনই ইসরাইলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছেন হামাসের যোদ্ধারা। এ কারণে জেইতুনে ইসরাইলিদের বারবার ফিরে আসতে হয়েছে।

আলাদা একটি ঘটনায় দক্ষিণ গাজার রাফাতে দুই সেনা গুরুতর আহত হয়েছেন।

এদিকে শুক্রবার ৪ জনের মৃত্যুর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইলিদের সেনাদের মৃতের সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে।

এদিকে দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফাহকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান রাস্তা দখল করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। পুরো পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। নগরীর এই অংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে।

এরই মাঝে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপিত হয়। পরে বিপুল ভোটে এটি পাস হয়। 

Friday, May 10, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় বরাদ্দ ও ভর্তিতে নতুন দুই নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় বরাদ্দ ও ভর্তিতে নতুন দুই নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় বরাদ্দ ও ভর্তিতে নতুন দুই নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটে বিষয় বরাদ্দপ্রাপ্তদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাঁদের নির্দিষ্ট হারে ফি জমা দেওয়াসহ দুটি প্রক্রিয়া মানতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো একটি ধাপে একজন বিষয় বরাদ্দপ্রাপ্ত (কোটার জন্য আবেদন করা শিক্ষার্থী মেধায় বিষয় বরাদ্দ পেলেও) শিক্ষার্থীকে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দ বা ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দুটি কাজ অবশ্যই করতে হবে। একটি হলো বরাদ্দকৃত বিষয়ের জন্য প্রযোজ্য ভর্তি ও অন্যান্য ফির একটি অংশ নিম্নলিখিত হারে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে জমা দিয়ে তার রসিদ সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, এই অগ্রিম টাকা ভর্তির সময় ভর্তি ও অন্যান্য ফি জমাদানের সময় সমন্বয় করা হবে।

চূড়ান্তভাবে শিক্ষার্থীর বিষয় বরাদ্দ হলে (পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ হলে অথবা শিক্ষার্থী স্বেচ্ছায় বরাদ্দকৃত বিষয়ে অধ্যয়নে আগ্রহী হয়ে পরবর্তী ধাপগুলোয় অটোমাইগ্রেশন বন্ধ করলে) ৫০০ টাকা এবং পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের সময় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দক্রম অনুযায়ী সামনের বিষয়গুলোর জন্য অপেক্ষমাণ থাকতে ১০০ টাকা দিতে হবে।

অন্যটি হলো, আগাম পরিশোধের রসিদ (দুই পাতা), উচ্চমাধ্যমিক বা সমমান ও মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল গ্রেডশিট বা মার্কশিটসহ সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে উল্লেখিত নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে সেগুলো জমা দিতে হবে।

সিটি ব্যাংকে বিবিএ, এমবিএ-তে চাকরি, নিয়োগ ঢাকায়

সিটি ব্যাংকে বিবিএ, এমবিএ-তে চাকরি, নিয়োগ ঢাকায়

সিটি ব্যাংকে বিবিএ, এমবিএ-তে চাকরি, নিয়োগ ঢাকায়

সম্প্রতি বেসরকারি সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি, হোলসেল ব্যাংকিং বিভাগে ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: আবেদনের বয়স কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল : ঢাকা

শিক্ষাগত যোগ্যতা : ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি থাকলে ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে।

বেতন : আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অভিজ্ঞতা : কমপক্ষে পাঁচ বছর

আবেদনের শেষ তারিখ : ১৫ মে ২০২৪

পদসংখ্যা : নির্ধারিত নয়

আবেদন কীভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন